Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকআবহাওয়াএশিয়া

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের আঘাতে মৃত্যু বেড়ে ৭৫

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। আজ রোববার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে খাবার ও পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। এতে দ্বীপটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে তিন লাখের বেশি মানুষ।

বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, তার নিজের শহরেই ৪৯ জনের মৃত্যর খবর পাওয়া গেছে। ১০ জন নিখোঁজ রয়েছেন এবং টাইফুনের সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও ১৩ জন। এদিকে, দেশটির কর্মকর্তারা সর্বশেষ ৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে দেশটিতে বর্তমানে ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র মার্ক তিম্বাল জানায়, সেনাবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ১৮ হাজারের বেশি সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। বর্তমানে রাইর বাতাসের গতি কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রসের স্থানীয় প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গত এক দশকে ডিসেম্বর মাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে এটি একটি। এদিকে, জাতিসংঘ জানিয়েছে সুপার টাইফুনের প্রভাবে এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাটিভি/ রাপ্পি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button