Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

এক দিনে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৭ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী। খুলনা বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button