Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়াআন্তর্জাতিকএশিয়া

ফিলিপাইনে টাইফুন ‘রাই’-এর আঘাতে মৃত্যু বেড়ে ১২

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫ টায়, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। দ্বীপটির কিছু অংশে বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন রয়েছে। ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পুরো চিত্র পায়নি। দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে শক্তিশালী এ ঝড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে প্রাণহানির আশঙ্কায় উপকূলের কয়েক হাজার বাসিন্দাসহ এক লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দেশটির দক্ষিণাঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্কুল-অফিস বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও লোকজনকে সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা ১৫তম টাইফুন রাইয়ের কারণে দেশটির বেশ কয়েকটি বন্দর অচল হয়ে পড়ে, বাতিল হয় শতাধিক ফ্লাইট। কর্তৃপক্ষকে বিভিন্ন অঞ্চলে গণটিকাদান কর্মসূচিও স্থগিত রাখতে হয়।

গতবছর নভেম্বরেও আরেক সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি দেখেছিল ফিলিপিন্স। ২০১৩ সালে টাইফুন হাইয়ানে দেশটিতে নিহত হয়েছিল ৬ হাজারেরও বেশি মানুষ।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button