Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

রোববার থেকে করোনার বুস্টার ডোজের ট্রায়াল শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারীর কর্মীদের মধ্যে রোববার করোনার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস প্রতিষ্ঠানে শুরু হবে টিকাদান কার্যক্রম।

শনিবার মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটির অনুমোদন দিয়েছে।যারা প্রথম দিকে টিকা পেয়েছেন, তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। মোট চার কোটির অর্ডার ডব্লিউএইচও থেকে আমরা পেয়েছি। এর মধ্যে কিছু পেয়েছি। আরও তিন কোটি আসবে। টিকার কোনো সংকট হবে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button