Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলাসরকার

প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারকে আরো মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশে এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা। বাড়তি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রন, বিমান ভাড়া কমানো ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বুস্টার ডোজ দেয়ার মত বিভিন্ন দাবীর মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০২১।  বিজয়ের পঞ্চাশ বছরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পেছনের যে কারিগর, তারা  আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তাদের শ্রমে ঘামের অর্জনকে এগিয়ে নিতে প্রবাসীদের সংকট সমস্যা সমাধানে সরকারকে আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৫ সাল থেকে গত আগস্ট পর্যন্ত কাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ।

বিএমইটির তথ্য বলছে, রেকর্ড ১০ লাখের বেশি কর্মী বিদেশে যান ২০১৭ সালে। এরপর ২০১৮ সালে এটি কমে দাঁড়ায় ৭ লাখ ৩৪ হাজারে। ২০১৯ সালে বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা ছিল মাত্র ৭ লাখ। এরপর করোনার প্রভাবে ব্যাপক ধস নামে ২০২০ সালে। বিভিন্ন দেশে যান মাত্র ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন। আর চলতি বছরের প্রথম আট মাসে গেছেন ২ লাখ ৭৫ হাজার ৭৯১ জন।   (ট্রলিসহ কিছু ফুটেজ, বিমান ফ্লাই করছে সেই ফুটেজ, বিদেশে কাজ করছে এমন ফুটেজ)

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুরোনো শ্রমবাজারে মন্দা ও নতুন শ্রমবাজার তৈরি করতে না পারায় চার বছর ধরে বিদেশে কর্মী পাঠানো কমেছে। সংকুচিত বিদেশী শ্রমবাজারে বাড়ছে সৌদিআরব নির্ভরতা।  (বিদেশে কাজ করছে এমন ছবি)

এমন বাস্তবতায় শ্রমবাজার সম্প্রসারণে কি করনীয় তা বললেন অভিবাসন বিশেষজ্ঞ হাসান আহমেদ কিরন। এজন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের বিকল্প নেই। সে বিষয়ে রিক্রুটিং এজেন্টদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিলেন বায়রার সাবেক মহাসচিব শামিম আহমেদ নোমান।

বিজয়ের ৫০ বছরে দেশের অভিবাসন খাতকে আরো এগিয়ে নিতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলছে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ বৈশ্বিক চাহিদা পূর্ন কোর্স চালুর কাজ। (দেশে বিভিন্ন প্রশিক্ষন নিচ্ছে কর্মীরা)

২০০৪ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বরকে জাতিসংঘের সকল সদস্যভুক্ত রাষ্ট্র অভিবাসী দিবস হিসেবে পালিন করে আসছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button