Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকজনদুর্ভোগস্বাস্থ্য

যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন করোনায় দৈনিক আক্রান্ত শনাক্তের রেকর্ড

যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এর বরাতে এ তথ্য জানা যায়।

বুধবার থেকে যুক্তরাজ্যে শনাক্তের রেকর্ড হচ্ছে। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন। পর দিন বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে যায় ৮৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হলে। এবার শনাক্ত ৯৩ হাজার ছাড়িয়ে গেলো।

মহামারির শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখের বেশি।২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় পাঁচগুণ বেশি। এছাড়া আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় রোগ মৃদু হওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button