Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদজনদুর্ভোগবাংলাদেশ

আবারও অস্থির চালের বাজার,কমেছে সবজির দর

ভরা মৌসুমেও আবারো অস্থির হয়ে উঠেছে চালের বাজার।মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে বেড়েছে তিন থেকে চার টাকা পর্যন্ত।এছাড়া শীতকালীন সবজির পাশাপাশি বাজারে বেড়েছে,সবধরনের মুরগির দাম। সরবরাহ বেশি থাকায়,গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মাছের দাম। গেল সপ্তাহে বাড়তি দামে বিক্রি হওয়া পেঁয়াজের দামও কমেছে কিছুটা।

হঠাৎ করেই নানা অজুহাতে বাজারে আবারো বেড়েছে চালের দাম।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেড়েছে,দুই থেকে চার টাকা পর্যন্ত।

এদিকে,শীতের সবজিতে এখন বাজার অনেকটাই ভরপুর।তার পরও সরবরাহের ঘাটতি আর গেল সপ্তাহের বৃষ্টির অজুহাতে,প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামেই।শুকনো মৌসুম হওয়ায় বাজারে আসতে শুরু করেছে,নানা জাতের ছোট মাছ। ফলে,গেল সপ্তাহের চেয়ে দাম কমেছে বেশ খানিকটা।

গত দুই সপ্তাহ ধরে কমতে থাকা মুরগির দাম সপ্তাহের ব্যবধানে,হঠাৎ করেই প্রকার ভেদে কেজি প্রতি বেড়েছে, ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।তবে,বাজারে নতুন পেঁয়াজ আসায় গেল সপ্তাহের চেয়ে দাম কিছুটা কমেছে,ফলে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button