Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

তৃতীয় ও শেষ টি-২০তে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে, তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান।

করাচিতে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। এদিন, ব্রেন্ডন কিং ও শামার ব্রুকসের উদ্বোধনী জুটিতে ঝড়ো ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতেই দুজন তোলেন ৬৬ রান। তবে পাওয়ার প্লের শেষ বলে ইফতিকার আহমেদের বলে বোল্ড হন কিং। এর আগে এই ডানহাতি ২১ বলে করেছেন ৪৩ রান, ৭ চার ও ২ ছয়ে।

১ রান দূরে থেকে অর্ধশতক না করা শামার ব্রুকসকে ফেরান শাহনাওয়াজ ধানি। তিনি করেন ৩১ বলে ৪৯ রান। শেষ দিকে ১৮তম ওভারে ৩৭ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ রান করা পুরান ফিরলেও ব্রাভো শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ২৭ বলে তিনি করেছেন ৩৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে, বাবরের ৫৩ বলে ৭৯ রানের সঙ্গে রিজওয়ানের ৪৫ বলে ৮৭ রান করে। এ দুজনের রেকর্ড ভাঙা ১৫৮ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ২০৭ রান টপকে যায় পাকিস্তান। রিজওয়ানের শতকপূর্ণ না হলেও শেষ দিকে আসিফ আলির ব্যাটিং তাণ্ডবে ৭ বল হাতে রেখে, নিজেদের সর্বোচ্চ রান চেজ করে পাকিস্তান।

এই সিরিজের দ্বিতীয় ম্যাচেই দুটি কীর্তি গড়েন রিজওয়ান। প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে এক পঞ্জিকাবর্ষে ১০টি ফিফটি ও ১০০টি চার মারার রেকর্ড করেন তিনি। সিরিজের তৃতীয় ম্যাচে ২ হাজার রান পূরণ করে নিজেকে পঞ্জিকাবর্ষে সবার উপরে নিয়ে গেলেন।

এদিকে, করোনার কারণে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুন মাসে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button