Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না: ড.কামাল

শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ড. কামাল হোসেনের বেইলে রোডের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এটা জোটগতভাবে হচ্ছে না। আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।’ তিনি আরও বলেন, সময়স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে হচ্ছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

এ ছাড়া তিনি বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’ তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেননি ড. কামাল হোসেন।

ওই বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়। আগামীকাল বুধবার ইশতেহার করা হতে পারে। আজ গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button