
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী ভ্রাম্যমান সেবা চালু করেছে, ডেসকো। এমন সেবা পেয়ে খুশি গ্রাহকরা। সারাবছর এ সেবা চালু রাখার দাবী তাদের। আশ্বস্থ করেছে ডেসকো কর্তৃপক্ষ।
গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড “ডেসকো” সেবা পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দোঁড় গোড়ায়। মুজিব বর্ষ উপলক্ষে ডেসকো শুরু করেছে ভ্রাম্যমাণ সেবা।
টঙ্গীর তিস্তা গেট এলাকায় এ সেবা কার্যক্রম চালিয়েছে, ডেসকো। গ্রাহকদের উন্নত সেবার লক্ষে এ কারযক্রম চালু করে ডেসকো। বিদ্যুতের এমন সেবা পেয়ে সন্তোষ জানিয়েছে টঙ্গী ও গাজীপুরবাসি।
ডেসকো কর্মকর্তারা বলছেন, শুধু মুজিব বর্ষ নয়, এখন থেকে সারাবছরই এ সেবা কার্যক্রম চলমান থাকবে। এতে গ্রাহকদের কষ্ট করে অফিসে এসে, লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হবে না।ডেসকোর এই সেবা চালু থাকলে, প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ফিরে আসবে বলে মনে করেন গ্রাহকরা।
বাংলাটিভি/গাজীপুর প্রতিনিধি/ শহীদ



