Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আলোর স্বল্পতায় পণ্ড ঢাকা টেস্টের প্রথম দিন

পাকিস্তানের দুই ওপেনারকে ফেরানোর স্বস্তি নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় সেশনের শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু লাঞ্চের পর মাঠে নেমেই বাবর আজমের ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে পাকিস্তান।

এরই মধ্যে শুরু হয় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ২৫ মিনিট বন্ধ ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর ফের মাঠে নামে দুদল। মাঠে নেমেই বাবর আজম ও আজহারের ব্যাটে দাপট দেখাচ্ছে পাকিস্তান। আপাতত আলোর স্বল্পতায় বন্ধ বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই।

উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে ব্যাটিং নিতে ভুল করল না পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী ব্যাটিং শুরু করে বাবর আজমের দল। আগের ম্যাচের মতোই দুই ওপেনার আবিদ আলী এবং আব্দুল্লাহ শফিকের জুটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে ১৯তম ওভারে এ জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। শফিককে ফিরিয়ে স্বস্তি ফেরালেন এ স্পিনার। শফিকের পর আবিদের প্রতিরোধও ভাঙেন তাইজুল। অভিজ্ঞ এ স্পিনারের জোড়া আঘাতে প্রথম সেশনে সমানে সমান লড়াই করল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচটির একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং খালেদ আহমেদ। আর, অভিষেক হয়েছে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button