Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

ওমিক্রন ঠেকাতে আফ্রিকার ৭ দেশ থেকে আসলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন: বেবিচক

করোনার নতুন ধরন ওমিক্রণের বিস্তার ঠেকাতে আফ্রিকার ৭ দেশের যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ।ওই সাত দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক সার্কুলারে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের ওই সার্কুলারে জানানো হয়েছে।

আফ্রিকার এই সাত দেশ হল: বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এসব দেশ থেকে সরাসরি বাংলাদেশে এলে, অথবা গত ১৪ দিনের মধ্যে এসব দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকলে বাংলাদেশে আসার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ওই নিয়ম প্রযোজ্য হবে।

কোয়ারেন্টিনের ওই দুই সপ্তাহ সরকার নির্ধারিত কিছু হোটেলে নিজ খরচে থাকতে হবে তাদের। সেজন্য বাংলাদেশের পথে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে।যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কোভিডমুক্ত’ সনদ নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থাকবে না।বাংলাদেশে আসার পর হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও চতুর্দশ দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button