Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসলে  ৪৮ ঘণ্টা আগের রিপোর্ট দেখাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসতে হলে  ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত বিশ্ব এইডস দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য  শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবাসীদের এ মুহুর্তে দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে।

জাহিদ মালেক বলেন, আফ্রিকা থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

বর্তমানে বিদেশ থেকে বাংলাদেশে আসতে যাত্রার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা কোভিড পরীক্ষার সনদ থাকতে হয়। আফ্রিকা এবং ওমিক্রন শনাক্ত হয়েছে এমন দেশ ছাড়া অন্য সব দেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।

একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার আরটিপিসিআর টেস্ট করে সার্টিফিকেট নিয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, যেকোনও দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ যদি আসে, তাদের অবশ্যই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি।সেসব দেশ থেকে আসা প্রবাসীদের ৪৮ ঘণ্টা আগে টেস্ট করতে হবে। টেস্টে যদি করোনা নেগেটিভ না হয় তাহলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে। যদি দেখি কোনও দেশ সাংঘাতিকভাবে আক্রান্ত, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে’, বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংক্রান্ত নির্দেশনা আজই বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে যাবে। এ কাজে যেসব মন্ত্রণালয় জড়িত তাদেরও চিঠি পাঠানো হচ্ছে।

বিদেশ ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল ঠিক করা হয়েছিল, সেখানে লোকজন কম আসায় তারা আগের মতো স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তিনি বলেন, এসব হোটেল আবার প্রস্তুত করা হচ্ছে। আবারও তালিকা অনুযায়ী এসব হোটেলে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।তবে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি বলেন, প্রবাসী কারও মাধ্যমে যেন ওমিক্রন আসতে না পারে সেই চেষ্টা সরকার করছে।

বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করেন। কারণ, একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০-৩০ হাজার লোক দেশে চলে আসেন, তাহলে কিন্তু সবার কোয়ারেন্টিনের ব্যবস্থা করা যাবে না। এই সক্ষমতা আমাদের নেই। সব হোটেল নিলেও ১০-১৫ হাজারের বেশি লোক জায়গা দেওয়া যাবে না বলেন মন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button