Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে বাদামের বাম্পার ফলন

কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর উপজেলার চরাঞ্চলে, এবার ব্যাপক হারে বাদাম চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার। আর বাজারে দাম ভালো পাওয়ায় খুশি চাষীরা। ফলে, অল্পদিনেই স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। ভালো দাম পাওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকেই। কুড়িগ্রামের রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলামের প্রতিবেদন

কুড়িগ্রাম জেলার চরাঞ্চল রৌমারী-রাজিবপুর। রৌমারী’র পশ্চিমাঞ্চলীয় ব্রহ্মপুত্র পাড়ের গ্রামগুলো যেন খেলাঘর। নদীর খেয়াল খুশি মত প্রতি বছর ভাঙ্গনের তান্ডবে কখনো বালুচর, কখনো নদের তলদেশে পরিণত হয়। এসব অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের তাগিদে, ফসলের প্রকারভেদ অনুযায়ী বালুর বুক চিড়ে, বাদাম চাষ করে থাকেন।

এসব এলাকার অর্ধশতাধিক গ্রামের মানুষ, বাদাম চাষ করে খাদ্যের চাহিদা মেটায়। তবে আগের চেয়ে বর্তমানে বাজারে এর চাহিদা বেশি হওয়ায়, বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা।

এসব এলাকার জমি পলি মাটি ও বালি মিশ্রিত থাকায়, সন্তোষজনক বাদামের ফলন আশা করা হচ্ছে।এবার রৌমারীতে  ২ হাজার একর ও রাজিবপুরের চরাঞ্চলে, ৮শ ২০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এক বিঘা জমিতে বাদাম চাষে খরচ হয়, ১০ থেকে ১২ হাজার টাকা। কোন প্রকার রোগবালাই না হলে, প্রতি বিঘায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button