Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশসরকার

মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানে আয়কর দিবস উদ্বোধন

আজ আয়কর দিবস,মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানকে সামনে রেখে ১৪তম জাতীয় আয়কর দিবস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এনবিআরসহ প্রতিষ্ঠানটির ৩১টি কর অঞ্চলে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে জনসমাগমের ঝুঁকি বিবেচনায় আয়কর দিবসে র‍্যালি করছে না এনবিআর। তবে দিবসটি উপলক্ষে সব আয়কর অফিস সাজানো হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন রেখেছে।

২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস পালিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হত। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button