সরবরাহ বাড়ায় রাজধানীতে কমেছে সবজির দাম

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন প্রায় সবধরনের সবজির দাম। সপ্তাহ ঘুরে সবচেয়ে বেশি কমেছে শিমের দাম। বিক্রেতারা বলছেন, শীতের সবজির উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে আসছে।
এছাড়া পেয়াজের দামও নাগালের মধ্যে ফিরেছে। বাজারে মুরগীর দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বিভিন্ন মাছের দাম।
শিম……শীতকালীন এই সবজিটির দাম ক’দিন আগেও ছিলো আকাশছোঁয়া। রাজধানী রাজারে প্রতিকেজি শিম বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। তবে শীত ঘনিয়ে আসায় ভালো উৎপাদন এবং ব্যাপাক সরবরাহের কারণে বাজারে সেই শিমের দাম এখন একধাক্কায় কমে দাঁড়িয়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ আরো বেশকিছু শীতকালীন সবজির দাম কমেছে।
সপ্তাহ ঘুরে কমেছে পেঁয়াজের দামও। খুচরা বাজারে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
চিনি ও ডালসহ বিভিন্ন নিত্যপন্যের দাম স্বাভাবিক থাকলেও, এখনো স্বস্তি নেই চাল ও ভোজ্যতেলের দামে।
এদিকে, মাছের বাজারে মিঠাপানির নানা মাছের সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কম। তবে ইলিশের দর বেড়েছে।
এছাড়া সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লারের প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা। কক বা সোনালি মুরগির ২৯০ থেকে ৩২০ টাকা কেজিপ্রতি দরে বিক্রি হচ্ছে।
বাংলাটিভি/ সাকিব



