Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের অভিযান শুরু করল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় স্বাগতিকেরা। দুই ওপেনার সাইফ হাসান এবং সাদমান ইসলাম সতর্ক ব্যাটিংয়ে দিন শুরু করেন।

তবে, বেশিক্ষণ থিতু হলো না বাংলাদেশের ওপেনিং জুটি। দলীয় ১৯ রানে বিদায় নিয়েছেন সাইফ। শাহীন শাহ আফ্রিদির বলে শর্ট ফাইন লেগে আবিদ আলীর হাতে ক্যাচ তুলে দেন তিনি। অবশ্য বলটি সাইফের ব্যাট ছুঁয়ে কাঁধে লেগে ওপরে যায়। কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ লুফে নেন আবিদ। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরেছেন তরুণ এ ওপেনার।

এরপর টিকলেন না আরেক ওপেনার সাদমান। ঠিক ১৪ রান করে তিনিও বিদায় নিয়েছেন। সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুমিনুলও(৬) ও নাজমুল হোসেন শান্ত। ৪ উইকেট হারিয়ে প্রথম সেশনেই নড়বড়ে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হলো এ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলী রাব্বির। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ইয়াসিরের। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে টেস্ট ক্যাপ পরেন দীর্ঘদিন ধরে অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি।

রাব্বির সঙ্গে পাকিস্তানের বিপক্ষে মাহমুদুল হাসানকেও দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। তবে, শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি। সাইফ হাসানের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button