করদাতারাই উন্নয়নের মূল চালিকাশক্তি: অর্থমন্ত্রী

করদাতারাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, জনগণের দেয়া করের টাকা দেশের উন্নয়নে ব্যয় হয়। যা দেশের উন্নয়নে যা অগ্রণী ভূমিকা পালন করে।
সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় কর আদায়ে পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এফবিসিসিআইর সভাপতি মো: জসিম উদ্দিন।
সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে যোগদেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখছেন করদাতারা।
তবে কার্ড দেয়া হলেও সেরা করদাতাদের প্রকৃতভাবে সম্মানিত করা হচ্ছে না উল্লেখ করে বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান এফবিসিসিআইর সভাপতি মোঃ জসিম উদ্দিন।পাশাপাশি রাজধানীর বাইরে ছোট শহরগুলোতেও অনুষ্ঠানের মাধ্যমে কর আদায়ের পরিধি বাড়ানোর আহবান জানান তিনি।
এ সময় সেরা কর দাতার টেক্সকার্ড ও বিশেষ সম্মাননা পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান কয়েকজন করদাতা। অনুষ্ঠান শেষে বেশ কয়েকটি ক্যাটাগরিতে মোট ১৪১ জন সেরা কর দাতাকে টেক্সকার্ড ও সম্মাননা প্রদান করা হয়।



