Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকফুটবল

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেইমার ও রোনালদো

ফিফা প্রতিবারের মতো এবারও বিশ্বসেরাদের তালিকা প্রকাশ করেছে। এবারের বর্ষসেরা ফুটবল তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে, ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এই তালিকা তৈরি করেছে। ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে সোমবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।জাতীয় দলে মেসি আপন আলোয় উদ্ভাসিত ছিলেন গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। ক্লাব পিএসজির হয়ে হতাশায় থাকলেও জাতীয় দলের হয়ে সময়টা বেশ কেটেছে নেইমারের কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা স্বপ্ন ভাঙলেও আসর জুড়ে তার পারফরম্যান্স ছিল দারুণ। দলীয় খুব বড় কোনো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে রোনালদোর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েও দারুণ কয়েকটি রেকর্ড গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

একনজরে ফিফা বর্ষসেরার লড়াইয়ে থাকা ১১ জনের তালিকা:

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি/বার্সেলোনা)
  • ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড/জুভেন্টাস)
  • নেইমার (ব্রাজিল ও পিএসজি)
  • জর্জিনিয়ো (ইতালি ও চেলসি)
  • এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি)
  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও পিএসজি)
  • মোহামেদ সালাহ (মিশর ও লিভারপুল)
  • রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
  • করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
  • কেভিন ডে ব্রুইনা (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি)
  • আর্লিং হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button