Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত

সম্প্রতি টানা তিন দিনের বৃষ্টিতে, ঝিনাইদহের ৬ উপজেলার অধিকাংশ কৃষকের স্বপ্ন ভেঙ্গেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। এতে, দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার চাষী। প্রধান এ ফসল বাঁচাতে, অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ কোরে সেই ধান এখন রোদে শুকাতে হচ্ছে।

আজিম হোসেন দিশেহারা হয়ে, উদভ্রান্ত বসে আছেন জমির পাশে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের, নাটাবাড়ীয়া গ্রামের কৃষক তিনি। এ বছর ৪ বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন, আজিম। সম্প্রতি ৩ দিনের টানা বৃষ্টিতে, এখন তার কাটা ধান পানিতে তলিয়ে রয়েছে। অতিরিক্ত শ্রমিক নিয়ে ধান বাঁচাতে, নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কৃষকরা তাদের পাঁকাধান কাঁটার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু অনেক কৃষকের এখন মাথায় হাত। তারা ভাবছেন, কিভাবে তাদের সারা বছরের খাবার ঘরে আসবে। গো-খাদ্য বা জ্বালানী হিসেবে ব্যবহার্য খড় একদম পচে যাওয়ায়, দুশ্চিন্তা আরও বেড়েছে।

আবহাওয়া অনুকুলে থাকায়, এবার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, টানা বৃষ্টিতে কৃষক অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে।জেলায় এ পর্যন্ত ২৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। বাকী আছে, ৭৫ হাজার ৮১২ হেক্টর জমিতে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button