
বইপ্রেমি পাঠকদের জন্য, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিষ্ঠা করেছেন দৃষ্টিনন্দন পাঠাগার। এমন উদ্যোগে খুশি স্থানীয় বই প্রেমিরা। দৃষ্টিনন্দন এই পাঠাগারে, নিয়মিত বই পড়ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা জানতে পারছেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য। পাঠাগারটি স্থানীয় শিক্ষা প্রসারে বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান, পাঠকরা।
দিনদিন মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায়, ছাপা হরফের বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন পাঠকরা। নিজেদের এক সময়ের কেনা বইগুলোও পড়ে আছে, অবহেলায় অপাঠ্য অবস্থায়। তাই বই প্রেমিদের জন্য, গাজীপুরের কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিকের উদ্যোগে, প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলা কেন্দ্রীয় পাঠাগার।
গত বছরের মাঝামাঝি সময়ে শুরু করা পাঠাগারটি, ইতোমধ্যে সকল মানুষের নজর কেড়েছে। দৃষ্টিনন্দন এ পাঠাগারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।
পাঠাগারে একসাথে ৫০ হাজার বই রাখার ব্যবস্থা রয়েছে। ৩০ থেকে ৩৫ জন পাঠক নিরিবিলি পরিবেশে বসে, বই পড়ার সুযোগ পাচ্ছেন।পাঠক বাড়ানোর জন্য, বই পড়া প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করতে হবে বলে মনে করেন, সুধীজনেরা।শিশু-কিশোরদের মোবাইলের আসক্তি থেকে দুরে রাখতে এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইন্টারনেটের কারণেই পাঠ্য বইয়ের বাইরে পাঠাগারে এসে বই পড়ার পাঠক কমে গেছে। তবে দৃষ্টিনন্দন এ পাঠাগারে পাঠকের সংখ্যা বাড়ানোর জন্য, বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করলে পাঠক ফিরে আসবে বলে প্রত্যাশা সবার।
গাজীপুর কালীগঞ্জ প্রতিনিধি/ রফিক সরকার,/বাংলা টিভি/ এস



