Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে। বৃহস্পতিবার বিকেলে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে বিকেলে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৩০ ডিসেম্বর।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button