Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

এইচএসসি পরীক্ষা: বিকেলে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

আগামী ২ ডিসেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এ সংবাদ সম্মেলনের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button