Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকজনদুর্ভোগদুর্ঘটনা

কানাডায় বন্যা ও ভূমিধসে  ১ জন নিহত, সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কানাডায় তীব্র ঝড়, বন্যা ও ভূমিধসে  ১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২ জন।

দেশটিতে তীব্র ঝড়বৃষ্টি ও বন্যায় ভ্যাঙ্কুভার শহর ও এর আশপাশের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পশ্চিম উপকূলীয় শহরটিকে সংযোগকারী দুটি মহাসড়ক বন্ধ হয়েছে।  দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। আগাসিজ এলাকায় আটতে থাকা  তিনশ মানুষকে উদ্ধার করা হয়েছে।

গতরাতে আঘাত হানা তীব্র  ঝড়ের কারণে কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রাদেশিক পরিবহনমন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেন, এটা ছিলো শতাব্দির সবচেয়ে খারাপ ঝড়। ভারি বৃষ্টিপাতের পর ব্রিটিশ কলম্বিয়ার হাজার হাজার বাড়ি খালি করে দেওয়া হয়।দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button