Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

২৫ নভেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু

২৫ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছর অনলাইনে আবেদন করতে হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩টি ফিডার শাখাসহ) ৩টি ভিন্ন গ্রুপ বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়াও সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

এছাড়া, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা/কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। তবে ভর্তি উপযুক্ত সন্তান বালক বা বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালক বা বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে।

ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। চলতি বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটক মোবাইল থেকে প্রদান করা যাবে। আবেদন শেষে আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

গত বছরের মতো আসছে জানুয়ারিতে নতুন ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আসছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে- এমন আশঙ্কা মাথায় রেখে গত বছরের মতোই ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button