Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমকে জনপ্রিয় করে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। অতিরঞ্জিত না করে সঠিক ও বস্তুনিষ্ঠ  সংবাদ প্রকাশ করলে  সেটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমকে জনপ্রিয় করে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলস্থ যুব ভবন মিলনায়তনে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  গণমাধ্যমের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘এ সরকারের সময় অনেকে গণমাধ্যমের অনুমোদন ও পত্র-পত্রিকার ডিক্লারেশন দেয়া হয়েছে। গণমাধ্যমসমূহ সরকারের  সমালোচনা করতে পারছে। আমরাও চাই গঠনমূলক সমালোচনা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনা আমাদের দেশ পরিচালনায় সঠিক সিদ্ধান্ত গ্রহনে সহায়ক ভূমিকা পালন করে।’

ক 2

প্রতিমন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লবের প্রাক্কালে ডিজিটাল প্রযুক্তির বিকাশ ও ব্যবহার প্রসারে বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ড ও সফলতার  সম্পর্কে আলেকপাত করতে গিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ফলে আজকে মোবাইল ফোনের মাধ্যমে  গণমাধ্যমের অনলাইন ভার্সনে খবরাখবর জানা সম্ভব হচ্ছে।  প্রতিমন্ত্রী   ডিজিটালাইজেশনের ছোঁয়ায় গণমাধ্যমেও ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লখ করে সরকার কর্তৃক অনলাইন সংবাদ পত্র ও পোর্টালের অনুমোদনের বিষয়ও তাঁর বক্তব্যে যোগ করেন।

প্রতিমন্ত্রী বক্তব্যের শেষে বস্তুনিষ্ঠ ও গুণগত সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন,  অগ্রযাত্রা ও সাফল্যের কথা দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

দৈনিক বাংলাদেশ সমাচারের উপদেষ্টা সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোঃ আতাউর রহমান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button