
করোনা,ডেঙ্গুর পর ঝিনাইদহে এবার হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এসব রোগীর চাপে হাসপাতালে তিল ধারনের ঠাঁই নেই। নতুন কোরে ওয়ার্ড খোলা হয়েছে। বেড,মেঝে ও বারান্দায় সবখানেই ডায়রিয়ার রোগী। তবে কী কারণে এ অবস্থা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারছে না।
মাত্র ১৩ বছর বয়সে ছেলে সাইদ এর অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না মা। সন্তান হারানো মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে, পুরো হাসপাতাল। শুক্রবার সকাল থেকে সাইদ ডায়রিয়ায় আক্রান্ত ছিল। মাদ্রাসায় রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছিল। গত ১৩ নভেম্বর বেশি অসুস্থ হয়ে পড়লে, ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় বেড,মেঝে এবং বারান্দায়, সবখানেই রোগী চাপ। তবে ঠিক কী কারনে এ প্রকোপ, তা বলতে পারছে না সংশ্লিষ্টরা। ধারনা করা হচ্ছে, পানি বাহিত বা আবহাওয়া জনিত কারনে, এমনটা হতে পারে। রোগীদের চাপ সামলাতে রিতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালের ডাক্তার ও সেবিকারা।বর্তমানে ৮৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন সদর হাসপাতালে।
বাংলাটিভি/শহীদ



