
চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এ সবজি চাষে সফলতা পেয়েছেন অনেকেই। এবার এ উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে হাইব্রিড জাতের লাউ। কৃষি বিভাগ বলছে, চাষিদের প্রযুক্তিগতসহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়ির আঙ্গিনায় লাউ চাষ কোরে সফলতা পেয়েছেন আজাদুল হক। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায়, সঠিক পরিচর্যা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে, ময়না,লর্ট,আশীর্বাদ এ তিন জাতের হাইব্রিড লাউ চাষ করেছেন তিনি। ফলনও পেয়েছেন ভালো।
স্থানীয়রা জানায়,আজাদুল হকের বিষমুক্ত লাউয়ের চাহিদা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এবং তার কাছ থেকে নিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ।
শেষ পরযন্ত আবহাওয়া অনুকুলে থাকলে লাভবান হবেন বলে আশা করছেন লাউ চাষীরা ।ভালো ফলনে প্রযুক্তগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।আজাদুল হকের মত অন্যরাও বিষমুক্ত লাউ এবং সবজি চাষ করবেন। প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাটিভি/শহীদ



