Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী রোববার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে ও থাকবে।

অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তানরা কোনভাইে যেন গুজবে কান না দেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনায় রেখে এবং যাতে যথাযথ স্বাস্থ্যবিধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা রাখা হয়েছে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

তিনি বলেন, তবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভীড় দেখা যাচ্ছে, যেখানে সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অভিভাবকদের এর আগেও অনুরোধ জানানো হয়েছে, আবারো  আপনাদের  মাধ্যমে জানাচ্ছি তারা যেখানেই থাকবেন তারা যেন ভীড় বা জটলা না করেন। এ বিষয়ে যেন তারা যত্নবান হন।

বর্তমানে দেশে করোনা পরিস্থিতি সহনশীল আছে। তাই, আগামী বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে হয়তো নিয়ে যেতে পারবো না, তবে এবার যত দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সময়সীমা কমিয়ে আনা যেতে পারে। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button