
১৮ বছর পর শ্রীলঙ্কায় মহেন্দ্র রাজাপক্ষে টুর্নামেন্টে মালদ্বীপকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শুরুর দিকে মালদ্বীপকে চাপে রেখে খেলার ১২ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩ মিনিটে মালদ্বীপের মোহামেদ উমাইর গোলে সমতায় ফেরে মালদ্বীপ। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে জয়সূচক গোল দেয় তপু বর্মন।
মালদ্বীপ ম্যাচে শুরুর একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। সাদউদ্দিন ও ইয়াসিন আরাফাতের জায়গায় আসেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া।
বাংলাটিভি/শহীদ



