Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যঅর্থনীতিবাংলাদেশ

জ্বালানি-পরিবহন ব্যয় বৃদ্ধি : প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে

আন্তর্জাতিক বাজারদরের সাপেক্ষে ডিজেলের বর্ধিত দামের কারণে, পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতির উপরেই। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনের অর্থনীতির জন্য এটি নতুন ধাক্কা। বাড়তে পারে মূল্যস্ফীতিও। আর তা সামলে ‍উঠতে সতর্কভাবে আগামী পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ অবস্থায়, নিত্যপণ্যসহ জীবনযাত্রার অন্যান্য খাতগুলোতে বাজারমূল্য সহনীয় রাখার আহবান সাধারণ মানুষের।

বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্ধিতদামের হিসেবে সরকারি কর্তৃপক্ষের লোকসান এবং পার্শ্ববর্তী দেশে ডিজেলের পাচার ঠেকাতে ২৩ শতাংশ বাড়ানো হয়েছে খুচরা মূল্য। লিটারপ্রতি ৬৫ টাকা থেকে ৮০ টাকা পুনর্নির্ধারণে প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাতে।

ডিজেলের দাম বাড়ানোর ফলে বেড়েছে গণপরিবহন ভাড়া। পন্য পরিবহনের ব্যয়ও বেড়েছে একলাফে অনেকটাই। যার প্রভাব পড়ছে পন্যের বাজারে। আগামীদিনে তাই নিত্যপন্যসহ সার্বিক জনজীবনের ব্যয় বৃদ্ধি নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, ডিজেলের বর্ধিত মূল্যের প্রভাবে সামগ্রিক পরিবহন খরচ বেড়ে যাবে।এই অর্থনীতিবিদের মতে, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে প্রাথমিক ধাক্কা সামলাতে হবে হতে সাধারণ মানুষকে। তাই চক্রাকারে সবকিছুর দামের উপরেই তা প্রভাব ফেলবে। এছাড়া মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তৈরি হবে।

তাই জ্বালানী তেলের সাপেক্ষে, পরিবহন খাত ও পরষ্পর সম্পর্কিত সকল সেক্টরের ব্যয়হার সহনীয় মাত্রায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button