Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকালে পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। ঢাকায় পা দেওয়ার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আগামীকাল থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে, স্কোয়াডের বাকি খেলোয়াড়েরা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটে রওনা দিয়ে এসে পৌঁছেছেন বাংলাদেশে।

আগের সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া পাকিস্তান।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর, ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button