
পঞ্চম আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। সকালে, আর্মি গলফ ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান এ পাঁচটি ক্যাটাগরীতে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এবারে দেশী-বিদেশী ৭শ জন খেলোয়াড় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল শাহ নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নিবার্হী অফিসার অবসরপ্রাপ্ত কর্নেল এসএম শওকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



