Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

যে কোন মূল্যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমরা চাই একটা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত হোক এবং সেখানে কোনো রকম রক্তপাত হোক অথবা প্রাণহানি হোক তা আমরা চাইনা।

আজ সোমবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিনে কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

গত তিন দিনে সারাদেশের ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং দেয় কমিশন।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ-এর সভাপতিত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সিইসি বলেন, যেকোন মূল্যে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে। অবাধ মানে ভোটার ভোটকেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে নিরাপদে বসবাস করবেন। আর চারদিকের পরিবেশ নিরাপদ রাখার দায়িত্বে আপনারা থাকবেন।

তিনি বলেন,নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইদিন অত্যন্ত সতর্কতার সাথে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে হবে। অনেক সময় বিব্রত ও বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়। আপনাদের (ম্যাজিস্ট্রেট) বিচলিত করতে অনেকে উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। যাকে বলা যায় ‘মিসগাইডিং’। এ ক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা, দক্ষতা, ক্ষিপ্রতা, ম্যাজিস্ট্রেসি মানসিকতা দিয়ে অবস্থা বুঝে দায়িত্ব পালন করবেন।

সিইসি বলেন, কখনো ধৈর্য্যচ্যুত হলে চলবে না। কোনো বিভ্রান্তকর পরিস্তিতির মধ্যে পড়লে সহনশীল থাকতে হবে এবং বুঝে, জেনে, শুনে অ্যাকশনে যেতে হবে। চরম অ্যাকশন যেটা বলা হয়, সেটাকে যতদূর পারেন আপনারা নিজেদের বিবেচনায় সেগুলো নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে পরিবেশ পরিস্থিত শান্ত হবে।

সিইসি আরও বলেন, আচরণবিধি ভালোভাবে রপ্ত করবেন। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে যেনো এমন কোনো কাজ করবেন না। যাতে একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বারবার বলি আপনারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। সুতরাং সেই বিজ্ঞ এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের কাজ করতে হবে। যাতে কখনো নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। নিরপক্ষতা থাকতে হবে এবং ক্ষিপ্রতা থাকতে হবে। কখনো নিজেদের আইনকানুনের অবস্থান থেকে চ্যুত হবেন না এবং সব থেকে বড় কথা হলো আপনাদের ধৈর্যসহকারে সমস্যাগুলো সমাধান করতে হবে। কাউকে বিরক্ত করে বা বিরক্তভাজন হয়ে নয়।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button