Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

টাইগারদের ব্যর্থতা খতিয়ে দেখতে বিসিবির ‘রিভিউ কমিটি’

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। এতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে একটি ‘রিভিউ কমিটি’ গঠন করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে এই রিভিউ কমিটিতে দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ এবং মোহাম্মদ জালাল ইউনুসকে রেখেছে তারা।

গণমাধ্যমকে বিসিবি জানিয়েছে , বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে, বিশ্বকাপে দল কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। পর্যবেক্ষণ শেষে বোর্ডকে আপডেট জানাবে রিভিউ কমিটি।

এদিকে, বিশ্বকাপ শেষেই কদিন বাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর জন্য নতুন কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছে বিসিবি। তরুণ কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে বিসিবি। আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটিও।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button