Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিশিক্ষাসরকার

২০২২ সাল থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে আশাবাদ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন হলে ২০২২ সালে থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। এমন আশার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শেখ রাসেল কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে।

নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হবে আনন্দময়।শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতে কেন্দ্র ও বুথ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button