ক্রিকেটআন্তর্জাতিক
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ও এভিন লুইস জুটি ১৫ রান করে আউট হন গেইল। লুইস জুটি গড়েন পুরানকে নিয়ে কিন্তু ২৯ রান করে আউট হন লুইস।
৪ রান করে আউট হন পুরান, দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।পরে ২৭ রান করে আউট হন শিমরন হেটমায়ার।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৫৮ জবাবে খেলতে নেমে ওপেনার ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটে ভর করে বড় জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৫৬ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মিচেল মার্শ ৩২ বলে ৫৩ রান করেন।
বাংলাটিভি/শহীদ



