
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস/২০২১ উপলক্ষে আজ শনিবার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও কেন্দুয়া সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত পতাকা উত্তোলন, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু চেয়েছিলেন গ্রাম ভিত্তিক সমবায়ের মাধ্যমে সম্মিলিতি উদ্যোগকে জনগণের উন্নয়নে কাজে লাগাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
গ্রামীণ অবকাঠামো পরিকল্পিতভাবে নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’ সহ অনেক মেগা প্রকল্প ও পদক্ষেপ নিয়েছেন।
বাংলাটিভি/শহীদ



