Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

দ্বিতীয় দিনের মত গণপরিবহণ বন্ধ, ভোগান্তিতে অফিসগামী মানুষ

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে আজও সারাদেশে দ্বিতীয় দিনের মত গণপরিবহণ বন্ধ রেখেছে পরিবহন চালক সংশ্লিষ্টরা। এদিকে আজ শনিবার সরকারী অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিসের চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। দীর্ঘক্ষণ অপেক্ষায় যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

পরিবহণ শ্রমিকরা বলেছেন, বাড়তি মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চলবে। আর রবিবারের বৈঠকের আগ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তারা।

এদিকে, রবিবার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহণ ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গণপরিবহন বন্ধের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও বিকল্প পরিবহণ চালকরা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। ফলে অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে চাইলেও বিড়ম্বনায় পড়ছেন এই কারণে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button