Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলা

টি টোয়েন্টিতে নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে নিজেদের অনেকটা এগিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৬ পয়েন্ট এখন তাদের। আফগানিস্তানের সমান ম্যাচে পয়েন্ট ৪। ভারতের ৩ ম্যাচে ২ পয়েন্ট।

অর্থাৎ এই গ্রুপে আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না বাকি দলগুলোর। তবে নিউজিল্যান্ড ওই ম্যাচে হারলে রানরেটে তাদের পেছনে ফেলার সুযোগ আসতে পারে ভারত এমনকি আফগানিস্তানেরও।

আজ শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১১১ রানেই থেমে গেছে নামিবিয়া।

ওপেনিংয়ে স্টিভেন বার্ড আর মাইকেল ফন লিঙ্গেনের ৪২ বলে ৪৭ রানের জুটির পর হঠাৎ কিউই বোলিংয়ে ধস নামে নামিবিয়ার। ৫৮ রানের মধ্যে ৭টি উইকেট হারায় নবাগত দলটি।

এর আগে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিল নামিবিয়া। নিউজিল্যান্ডের স্কোর ১৩০ পার হবে কি না, সেই সংশয়ই দেখা দিয়েছিল। ১৬ ওভার শেষে ৪ উইকেটে মাত্র ৯৬ রান ছিল কিউইদের।

সেখান থেকে শেষদিকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪ উইকেটেই ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস আর জেমস নিশাম ৩৬ বলের জুটিতে যোগ করে দেন ৭৬ রান।

টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের সামনে স্বস্তিতে খেলতে পারেননি কিউই টপঅর্ডার ব্যাটসম্যানরা। ৮৭ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

মার্টিন গাপটিল ১৮ বলে ১৮, ড্যারেল মিচেল ১৫ বলে ১৯, কেন উইলিয়ামসন ২৫ বলে ২৮ আর ডেভন কনওয়ে ১৮ বলে ১৭ রানে আউট হন।

এরপর দারুণভাবে দলকে লড়াইয়ে ফেরান নিশাম-ফিলিপস। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। ফিলিপস ২১ বলে ১ চার, ৩ ছক্কায় ৩৯ আর নিশাম ২৩ বলে ১ চার, ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button