Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

টিকা কার্যক্রমে এসএসসি পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবে: শিক্ষামন্ত্রী

দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক টিকাদান কার্যক্রমে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধনে এসব তথ্য জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন , ‘আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। তাই প্রথমে পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তবে বিভিন্ন স্কুলের অন্য শ্রেণির শিক্ষার্থীরাও টিকা পাবে বলেও এসময় জানান শিক্ষামন্ত্রী।

টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তাই আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি সেই পরামর্শও দেন ডা. দীপু মনি।

মন্ত্রী জানান, করোনা সংক্রমণের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। স্কুল-কলেজ যেন দ্রুত খুলে দিতে পারি সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার কথায়, ‘প্রথমে আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টিকাদান শুরু করি। সেই কার্যক্রম চলমান রয়েছে। এবার ১২-১৭ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসা হলো।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button