Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

অনুষ্ঠিত হলো মিডিয়া ফেলোশীপ-২০২১

রাজধানীর গেণ্ডারিয়ায় নারী মৈত্রী এবং একশন এইড বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো মিডিয়া ফেলোশীপ-২০২১।

সকালে গেণ্ডারিয়ায়  সীমান্ত গ্রন্থকারে এ আয়োজন করা হয়। মিডিয়া ফেলোশীপ এর এই অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন ইত্তেফাকের প্রতিবেদক নুসরাত জাহান নিশা।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে গাজী টিভি প্রতিবেদক রুবিনা ইয়াসমিন, এবং বাসসের প্রতিবেদক তাহামিনা ইসলাম। সেই সাথে তৃতীয় স্থান অধিকার করেছেন বিডিভিউ২৪.কম মোঃ দেলোয়ার হোসেন এবং ওয়ার্ল্ড গ্লোবাল টিভির নিয়ামুল আজিজ সাদেক।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৪৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা।  নারী মৈত্রী সভানেত্রী সাজেদা বেগমের সভাপতিত্ব  এসময় উপস্থিত ছিলেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, নারী মৈত্রী প্রজেক্ট ম্যানেজার তাসলিমা হুদা স্বপ্না, গেন্ডারিয়া ৪৫নম্বর ওয়ার্ডের তরুন-তরুনী এবং ক্ষুদে সাংবাদিকগন।

জাতীয় পর্যায়ের তরুন সাংবদিকগন দীর্ঘ একমাস চারটি ইস্যু নিয়ে কাজ করেছেন যেমনঃ যুব ও নারী বান্ধব স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা, কারিগরি শিক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী ও যুব বান্ধব বাজেট পর্যালোচনা। এই সব ইস্যুতে সাংবাদিক বৃন্দ দারুন দারুন সব তথ্য উপাত্ত তুলে আনেন যা তৃণমূল পর্যায়ে পৌছে দেন।

রাবেয়া আপা বলেন,নারী মৈত্রীর এই ধরণের আয়োজন সত্যিকারভাবেই তরুণ সাংবাদিকদের উদ্দীপ্ত করবে। তিনি বলেন পুরস্কার এবং সম্মাননা  সবসময়ই মানুষকে ঘুরে দাড়াতে এবং তার কাজকে গতিশীল করতে সাহায্য করে।

শাহীন আক্তার ডলি বলেন,তরুণ সাংবাদিকগণ সমাজের শক্তি, তাদের লেখনীর মাধ্যম অনেক কিছুই উঠে আসবে। তাই তিনি তরুণ সাংবাদিকদের আহ্বান করেন যেন সবসময় সমাজের অবহেলিত ইস্যুগুলো নিয়ে রিপোর্ট করেন।

প্রধান অতিথি শামসুজ্জোহা বলেন,সাংবাদিকগণ সব সময় নির্ভয়ে লিখে তারা কখনও কারো ভয়ে থেমে থাকেনা। তাই তিনি সাংবাদিকদের কলমের লেখনীকে আরও বেশী শাণিত করার কথা বলেন যেখানে সব সত্যতা উঠে আসবে।

গাজী টিভি থেকে রুবিনা ইয়াসমীন বলেন তিনি সামাজিক নিরাপত্তা নিয়ে আরও অনেক বেশী কাজ করতে চান। বিশেষ করে সাইবার বুলিং বা সাইবার ক্রাইম থেকে নিজেদের কিভাবে নিরাপদ রাখতে হবে সেই কথা বলেন।

নিয়ামুল আজিজ সাদেক বলেন,নারী মৈত্রী এবং একশনএইডকে ধন্যবাদ সাংবাদিকদের এতো চমৎকাল প্লাটফর্ম করে দেয়ার জন্য। স্বীকৃতি মানুষের কাজকে আরও প্রসারিত করেন বলে তিনি জানান।

সভাপতি সাজেদা বেগম সকল সাংবাদিককে বলেন সাংবাদিক এমন এক পেশা যারা কোন কিছু ভয় পায় না এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে পারে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button