সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায় সফল বাংলাদেশের ফারুক

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য হলেও,মিষ্টি পানি উত্তোলন নিয়ে কাজ করা ব্যবসায়ীদের পরিমাণ খুব একটা বেশি নয়। দীর্ঘ দুই যুগ শারজাহ’র আল দায়িদে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ কোরে যাচ্ছেন, মোহাম্মদ মুসলিম ফারুক।
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপের মোহাম্মদ মুসলিম ফারুক। ১৯৭৬ সালে সরকারি চাকুরির মাধ্যমে আমিরাতে শুরু করেন কর্মজীবন।

দীর্ঘদিন আবুধাবির সি পোর্টে ওয়াটার ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতায়, শারজাহ’র আল দায়িদে শুরু করেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আল লাইল ওয়াটার পাম্প এন্ড রিপেয়ারিং ওয়ার্কশপ।শুধু আমিরাতেই নয়,ওমান সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও ওয়াটার পাম্প সরবরাহ করছেন, ফারুক ও তার প্রতিষ্ঠান।
করোনা মহামারী কাটিয়ে উঠতে পারলে, আমিরাতের ব্যবসাক্ষেত্র আগের মত প্রাণ ফিরে পাবে বলে মনে করেন, এই সফল রেমিটেন্স যোদ্ধা।
বাংলাটিভি/শহীদ



