Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

ভায়োকানো ১-০ বার্সেলোনা, ওসাসুনার সঙ্গে রিয়ালের ড্র

লা লিগায় রায়ো ভায়োকানোর কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। অন্যদিকে ঘরের মাঠে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ।

ভায়োকানোর মাঠে লিগ ম্যাচে টানা দ্বিতীয় হার বার্সেলোনার। ম্যাচের ৩০তম মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের করা একমাত্র গোলে ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়। অবশ্য শেষের দিকে পেনাল্টি পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন ডাচ ফুটবলার মেম্ফিস ডিপে। তার স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ফেরান নর্থ মেসিডোনিয়ার গোলরক্ষক স্তই দিমিত্রিয়েস্কি।

এই নিয়ে শেষ চার লিগ ম্যাচে তৃতীয় হার বার্সার। আর সব মিলিয়ে প্রতিপক্ষের মাঠে পাঁচ ম্যাচ খেলে জয়শূন্যই রইল কাতালান জায়ান্টরা। লা লিগায় ১০ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

রিয়াল

বার্সার মতো পরাজয়ের মুখ না দেখলেও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদও। এই নিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচে জয়হীন লা লিগার সফলতম ক্লাবটি। ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

পয়েন্ট হারানোর পরেও অবশ্য ১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্র নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি। তবে তাদের কাঁধেই নিঃশ্বাস ফেলছে সেভিয়া- রিয়াল সোসিয়েদাদ। তিন দলই সমান সংখ্যক ম্যাচ খেলে নামের পাশে ২১ পয়েন্ট করে যোগ করেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button