Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ক্যাচ মিসেই ম্যাচ মিস বাংলাদেশের

ব্যাট হাতে চমৎকার ইনিংস উপহার দিলেও বল হাতে বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মহরায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এদিন বিকেলে শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন মোহাম্মদ নাঈম। ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন মুশফিক। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাকে ১৭১ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসাদের। কুশল পেরেরাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। পরে আসালাঙ্কা এবং পাথুম নিসানকার ভয়ংকর এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর একই ওভারে আভিশকা ফার্নান্দোকে শিকার বানিয়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন সাকিব। এদিকে পরপর দুটি ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারে সাকিব মাহমুদ উল্লাহরা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button