Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকারস্বাস্থ্য

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি-জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে একজোট হয়ে নানাভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং তা প্রমাণিত।

অপশক্তি যতই সংঘবদ্ধ হোক না কেনো, আমরা শুভশক্তির মানুষ যদি একজোট থাকি, তাহলে কিছুতেই তারা আমাদের ক্ষতি করতে পারবে না। একাত্তরে পারেনি আর এখনো পারবে না চোখ কান খোলা রেখে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং কোথায়, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button