Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

কোভিড বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

কোভিড-১৯ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ করোনার লক্ষণসহ সংক্রমণের বিরুদ্ধে ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে দাবি করেছে ফাইজার-বায়োএনটেক।

টিকা প্রস্তুতকারি দুই প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে—১৬ বছর ও তদূর্ধ্ব বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে বুস্টার ডোজ ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেলটা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

গবেষণা প্রতিবেদনে বুস্টার ট্রায়ালের প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্য দিয়ে ফাইজারের টিকার তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বউরলা বলেন, ‘এ ফলাফল বুস্টার ডোজ গ্রহণের সুবিধার আরও প্রমাণ (দিল) এবং এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে —ভাইরাসের বিরুদ্ধে মানুষের ভালো সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button