Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগদুর্ঘটনা

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর টিলায় তীব্র ভাঙন

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে, ত্রিপুরা পল্লীর টিলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতি বছর পাহাড়ি ঢলে ভাঙনের মাত্রা বাড়ছে। ইতোমধ্যে টিলা ভাঙনে সেখানকার ২৫টি পরিবারের মধ্যে, ৫টি পরিবার ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গ্যাছে। এছাড়া তাদের টিলায় যাতায়াতের একমাত্র সেতুটিও ভেঙে পড়েছে। এখনই ভাঙন ঠেকাতে পদক্ষেপ না নিলে, পল্লীটি সম্পূর্ণ বিলিন হওয়ার আশঙ্কা বাসিন্দাদের।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যোনের ছোট একটি টিলায়, ২৫টি ত্রিপুরা পরিবারের বসবাস। গেল ৪ বছর ধরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে, তাদের বসবাসকৃত টিলায় ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনের কবলে নিজেদের বসতভিটা বিলিন হয়ে গেছে, ৫টি পরিবারের। ভেঙে পড়েছে পল্লীতে যাতায়াতের একমাত্র সেতুটি। এতে চরম হতাশা আর উৎকণ্ঠায় দিন কাটছে, এই পল্লীতে বসবাস করা বাকি ২০টি পরিবারের।

বসতভিটা বিলিন হয়ে যাওয়া চারটি পরিবারকে, অন্যত্র সড়িয়ে নিয়েছে বন বিভাগ। এছাড়া, পল্লীর ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে।উপজেলা প্রশাসন বলছে,ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের সাথে আলোচনা কোরে তাদের অন্যত্র পুণর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে।

অপরূপ সৌন্দর্যের লীলাভুমি সাতছড়ি জাতীয় উদ্যানসহ ত্রিপুরা পল্লী বাঁচাতে, দ্রুত পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button