Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়।

বিসিসিআই-এর বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই দুই বছরের চুক্তিতে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিবেন দ্রাবিড়।

টিম ইন্ডিয়ার দায়িত্ব নেয়ার খবরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিভিন্ন দেশের অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা । এদিকে বোলিং কোচ হিসেবে পরেশ মামব্রেকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তবে ভারতীয় দলের প্রধান কোচ এবং বোলিং কোচ পাল্টে গেলেও ব্যাটিং কোচ হিসেবে থাকছেন বিক্রম রাঠৌরই।

সংশ্লিষ্ট খবর

Back to top button