Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবাংলাদেশ

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ শেষ হবে। তবে, করোনার কারণে এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।

আজ বিকেল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। এর মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যে দিয়ে গত ১১ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরবর্তী চারদিন সারা দেশের পূজামন্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্যদিয়ে ভক্তরা দেবী দূর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

গতকাল দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপে সারাবিশ্বের কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমী পূজার আনুষ্ঠানিকতা। পুরাণ মতে, এই তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button